বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে, বুধবার তিনি নিখোঁজ হন।
মৃত শাহাদাতের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। অবশ্য তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।
.png)
চরভদ্রাসন ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির জানান, ঘটনার দিন তারা নদীতে ডুব দিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন অপারেশন স্থগিত করা হয়। বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারো উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূর ভেসে থাকা মৃত ব্যক্তিকে উদ্ধার করেন।
চরভদ্রাসনের ইউএনও ফয়সাল বিন করিম জানান, নদীতে গোসলে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে বলা হয়। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।