মৃত ফারিছা আক্তার ঐ গ্রামের কাজল মিয়া ও জোৎস্না আক্তার দম্পতির মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ফারিছা বাড়ির সামনে খেলা করছিলো। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে দেখে পাশের বাড়ির বাদল মিয়ার বসতঘরের দক্ষিণ দিকের পুকুরের পানিতে ভাসছে শিশু ফারিছা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
রোয়াইলবাড়ি আমতলা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।