ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ৮ এপ্রিল ২০২৪
নালিতাবাড়ীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ডোবার পানিতে ডুবে খাদিজা আক্তার নামে দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

মৃত খাদিজা উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

মৃতের বাবা বাবুল মিয়া জানান, বিকেলে খাদিজা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিলো। হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে খাদিজার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে শিশু খাদিজা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Advertisement

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!