বৃহস্পতিবার (১১ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালায় কড়ইচালা এমন বিরল ঘটনাটি ঘটে। প্রসূতি সুমনা আক্তার ঐ এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী।
ফরহাদ মিয়ার মামা শাজাহান মিয়া বলেন, আমার ভাগ্নের স্ত্রী সুমনা আক্তার প্রায় ৫ মাস যাবৎ অন্তঃসত্ত্বা। ঈদের দিন সকাল ১০টার দিকে প্রচণ্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। কুমুদিনী হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চা বিষয়টি নিশ্চিত হন। পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়। তবে ৬ সন্তানের কেউই বেঁচে নেই। প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন।
.png)
এ বিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দম্পতি আগে কোনো সন্তানাদি নেই। এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।