ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেএনএফের আরো তিন সহযোগী গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১১ এপ্রিল ২০২৪
কেএনএফের আরো তিন সহযোগী গ্রেফতার
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী আরো ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন রুমা উপজেলার ইডেন পাড়ার বাসিন্দা লাল রিন ত্লোয়াং বম, ভান নুয়াম থাং বম এবং ভান লাল থাং বম।

গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলার প্রেক্ষিতে কেএনএফের সহযোগী হিসেবে যৌথবাহিনীর সদস্যরা তাদের বৃহস্পতিবার দুপুরে রুমা থেকে গ্রেফতার করে। পরে যাচাই-বাচাই শেষে তাদের বিকেলে রুমা থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

পরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামি ৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি এবং অস্ত্র লুটের ঘটনার পর এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অপরাধে এ পর্যন্ত ৫৮ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!