শুক্রবার বিকেলে বানারীপাড়া সদর ইউপির মাছরং এলাকায় বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। নাসির উদ্দিন উপজেলার সলিয়াবাকপুর ইউপির মলঙ্গা ব্রিজ এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে।
জানা যায়, সাকুরা পরিবহনের বাসটি ঢাকা থেকে স্বরূপকাঠি যাচ্ছিলো। বিকেল তিনটার দিকে মাছরং এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী নাসির উদ্দিন। এলাকাবাসী বাসটি আটক করলেও চালক, সুপারভাইজার ও সহকারীরা পালিয়ে গেছে।
.png)
স্বজনরা জানান, নাসির উদ্দিন মোটরসাইকেলে করে স্বরূপকাঠির কুনিহারী এলাকা থেকে মলঙ্গা ব্রিজ এলাকার বাড়িতে ফিরছিলেন। এ সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।