[ দেশজুড়ে ]
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
সোমবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু করে বন্ধর কর্তৃপক্ষ। এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
.png)
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ খায়রুল আলম জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এ সময় অন্যান্য দিনের মতো বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!