[ দেশজুড়ে ]
টানা ৬ দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর আজ সোমবার থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া হিলি পানামা পোর্টের ভেতরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম স্বাভাবিক ছিল।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, সোমবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি ফের চালু হয়েছে। বন্দর অভ্যন্তরে ফিরেছে কর্মচাঞ্চলতা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ঈদ ও পহেলা বৈশাখে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!