সোমবার সন্ধ্যায় জেলার গোদাগাড়ী উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
জানা গেছে, ঘুন্টিঘর এলাকার সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খায়। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সভাপতি নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে ছাগল ছাড়তে নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মসজিদ কমিটির সভাপতি নেজাম উদ্দীন মেম্বারের পক্ষের লোকজন ও আজিজুলের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে রুহুল আমিন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন আরো ১১ জন।
.png)
রুহুল আমিন ও নাজিরুল ইসলামকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রুহুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করে পুলিশ। রাতেই পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, এ ঘটনায় সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।