বুধবার সকালে রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যা ইউপির বীরগাঁও সোনাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর মিয়া পেশায় রাজমিস্ত্রি ও নিলক্ষ্যা ইউপির সোনাকান্দি গ্রামের জয়নাল ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারসহ নানা কারণে দীর্ঘদিন ধরেই এলাকা ছাড়া ছিলেন কান্দাপাড়ার রাজিবসহ তার গ্রুপ। বুধবার ভোরে লোকজনসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউপির বিভিন্ন স্থানে হামলা চালায় রাজিব গ্রুপ। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষের গুলিতে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে নরসিংদী জেলা হাসপতালে নেয়ার পথেই মৃত্যু হয় সাগর মিয়া নামে একজনের। পুলিশি গ্রেফতারসহ আইনী জটিলতা এড়াতে আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছেন স্বজনরা।
.png)
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান, সোনাকান্দি এবং আমিরাবাদ গ্রামের পূর্ববিরোধসহ বালু ব্যববসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।