ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ১৯ এপ্রিল ২০২৪
বান্দরবানে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে চট্টগ্রামে বদলি
ফাইল ফটো

কুকি-চিন সন্ত্রাসীদের হাতে অপহৃত সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

গত ৯ এপ্রিল অফিসিয়ালি তাকে বদলির আদেশ দেওয়া হয়। তবে এখনো রুমা শাখায় দায়িত্ব পালন করছেন তিনি।

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে নেজাম উদ্দীন বলেন, ঘটনার পর আমাকে অন্য জায়গায় বদলি করা হবে, সেটি আমি জানতাম। তবে এক্ষেত্রে স্যাররা আমার কাছে জানতে চেয়েছেন আমি কোথায় যাব। তখন আমি চট্টগ্রামের আশপাশে থাকার কথা বলেছিলাম। তাই আমাকে কর্ণফুলী শাখায় দিয়েছে। তবে আমি এখনো রুমা শাখার দায়িত্ব পালন করছি। কারণ এখানে এখনো কোনো অফিসার দেওয়া হয়নি। এখানে অফিসার এলে তাকে সব বুঝিয়ে দিয়ে রিলিজ নিয়ে তারপর কর্ণফুলী শাখায় যোগদান করব।

Advertisement

গত ২ এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতির সময় ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা। অপহরণের ৪৬ ঘণ্টা পর অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!