[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে ভাইকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে আহত জহিরুল ইসলাম ডালিম খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে এ মারামারির ঘটে। নিহত ডালিম উত্তর সুতালড়ী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে ডালিমকে তার সৎ মা জুলেখা, সৎভাই নাইম ও সিয়াম মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় ডালিমকে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডালিম।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মারপিটে আহত যুবক ডালিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!