শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।
জানা যায়, ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন (আইএএস) স্বাক্ষরিত চিঠিতে লোকসভা নির্বাচনের কারণে (১৭ ও ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল) আমদানি-রফতানি তিনদিন বন্ধ ছিল। শনিবার সকালে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।
.png)
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা অমৃত অধিকারী জানান, দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপার সকালে থেকে পুনরায় চালু হয়েছে।