দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে এই ৮ দিন সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, পহেলা মে মহান মে দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে ৩০ এপ্রিল থেকে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার ছুটির কারণে ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে স্থলবন্দরের আমদানি রফতানি। আগামী ৭ মে সকাল থেকে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে।
.png)
বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, উভয় দেশের আমদানি -রফতানিকারক ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঐক্যমতে শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুক্রবার থেকে টানা ৮ দিন বন্দরে আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী শনিবার আবার সচল হবে স্থলবন্দরের কার্যক্রম।