[ দেশজুড়ে ]
যুবকের জুতার নিচে মিলল কোটি টাকার সোনা
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনা যাত্রীবাহী বাস থেকে সোনার ১২টি বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
আটককৃত মাসুম বিল্লাহ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়।
.png)
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) জুল ইসলাম বলেন, বিদেশে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে সোনার বার বাসে করে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’র একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ঐ বাসের যাত্রী মাসুম বিল্লাহ’র জুতার নিচে কৌশলে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই চোরাচালানের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!