[ দেশজুড়ে ]
মেহেরপুরে হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি
মেহেরপুরের গাংনীতে প্রচন্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত গৃহবধূ শিল্পী খাতুন জেলার গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী।
গৃহবধূ শিল্পী খাতুনের পারিবারিক সূত্র জানায়, শিল্পী খাতুন প্রচন্ড গরমে অস্বস্তিবোধ করছিলেন। একপর্যায়ে স্ট্রোক করেন। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্যা ইসমত তারা খাতুন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!