[ দেশজুড়ে ]
ফরিদপুরে ১৫ জন নিহতের ঘটনায় বাসচালক আটক
প্রতীকী ছবি
ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাস চালককে আটক করেছে র্যাব-১০। এ বিষয়ে সোমবার বেলা ১১টায় র্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগরে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের ১৫ জন যাত্রী নিহত হন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!