[ দেশজুড়ে ]
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফর গুলিতে মো. হাসান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বায়েক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান কায়েমপুর গ্রামের দারু মিয়ার ছেলে।
কসবা থানার ওসি রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
.png)
কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, বিএসএফের গুলিতে নিহত যুবক সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। তার শরীরে একটি গুলিবিদ্ধ হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!