ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২২ এপ্রিল ২০২৪
নান্দাইলে যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে পাঁচদিনের ব্যবধানে ফের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটী গাংগাইলপাড়া গ্রামে রানা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রানা বনাঢী গাংগাইলপাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে রানা তার বাড়ির সামনে পুকুরপাড়ে বসে মোবাইলে সময় কাটাচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক পুকুরপাড় থেকে ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় স্থানীয়রা। 

Advertisement

এদিকে, অনেক রাত হয়ে গেলেও রানা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুজি করে ধান ক্ষেতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মিয়া (৫০), বুলু মিয়া (৪৫) ও হামিম (২০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বনাটী গাংগাইলপাড়া গ্রামে রাজন গংদের সঙ্গে প্রতিবেশী বকুল গংদের মধ্যে বৈদ্যুতিক সেচ লাইন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধসহ পাল্টাপাল্টি মামলা রয়েছে। তবে নিহত রানার ঘটনাকে কেন্দ্র করে বকুল গংদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বনাঢী গ্রামের পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!