সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী নরসিংদীর শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী নোয়াখালীর তৌফিক হোসেন। এছাড়া আহত শিক্ষার্থী জাকারিয়া হিমু চুয়েটের ২১তম ব্যাচের শিক্ষার্থী।
.png)
স্থানীয়রা জানায়, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মোটরসাইকেলে ছিলেন।
এদিকে চুয়েটের ফেসবুক পেইজে বলা হয়, দুই মেধাবী শিক্ষার্থীর অকালপ্রয়াণে চুয়েট পরিবার মর্মাহত। সর্বশক্তিমান তাদের আত্মা শান্তিতে রাখুক। চুয়েট পরিবার এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।