মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বম, মুনলাইপাড়া এলাকার লাল নুন নোয়াম বম, লাল দাভিদ বম, চমলিয়ান বম, লাল পেকলিয়ান বম, লালমিন বম ও সদর উপজেলার লাইমি পাড়ার মৃত সিয়াম ময় বমের ছেলে ভানবিয়াক লিয়ান বম।
.png)
আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামি ও সন্ত্রাসবিরোধী আইনে একজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা-পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (২৩ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি অং হাই সিং পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক স্বাক্ষরিত একটি চিঠিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়।
রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেফতার ৭৮ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছে আদালত। এ পর্যন্ত ৫৯ জনকে দুদিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।