ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছুটির দিন সকালে ঝরল ২ সবজি বিক্রেতার প্রাণ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ২৬ এপ্রিল ২০২৪
ছুটির দিন সকালে ঝরল ২ সবজি বিক্রেতার প্রাণ
ফাইল ফটো

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন। তাদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায়।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, নিহত আব্দুস সালাম ও ছানোয়ার পেশায় সবজি বিক্রেতা। সকালে স্থানীয় জাগীর আড়ৎ থেকে সবজি কিনে ভ্যানে এলাকায় যাচ্ছিলেন। এ সময় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি কার্ভাডভ্যান তাদের চাপা দেয়। এতে ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও দুই সবজি বিক্রেতা নিহত হন। একজনের মরদেহ জেলা সদর হাসপাতাল এবং অপর একজনের মরদেহ গোলড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, কাভার্ডভ্যানটি শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!