নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ঘোষের ছেলে বিধান কুমার ঘোষ (৩০) ও তার বন্ধু নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ছেলে আরিফ হোসেন (৩৫)।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে বিধান ও তার বন্ধু মোটরসাইকেলযোগে হাকিমপুর থেকে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেলুপাড়া বটতলী নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নসিমনের চালক পলাতক রয়েছেন।
.png)
হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।