ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে ট্রাকচাপায় সড়কে ঝরল ৩ প্রাণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ২৭ এপ্রিল ২০২৪
বাগেরহাটে ট্রাকচাপায় সড়কে ঝরল ৩ প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। 

শনিবার সকালে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রেজ্জাক মোল্লার ছেলে সাইদ মোড়ল, রামপাল উপজেলার আজাদ ও মনি।

জেলা পুলিশের মিডিয়া সেলের বাবু আক্তার জানান, শনিবার সকালে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। ট্রাকসহ চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!