ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত বেড়ে ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ১৯ এপ্রিল ২০২৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত বেড়ে ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পবায় ট্রাকচাপায় আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। এছাড়া দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে পবা উপজেলার মুরারীপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ওসি মশিউর রহমান।

নিহতরা হলেন- পবার নতুন কশবা এলাকার আসিফ ইকবাল (১৯), ধুতরাবোনা এলাকার সুইট (৩১) এবং লালমনিরহাটের তাজুল ইসলাম (২৫)। তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

Advertisement

আহতরা হলেন- দামকুড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) এবং মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।

ওসি মশিউর রহমান জানান, বিকেলে পবা উপজেলার মুরারীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এছাড়া দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, বাইক দুটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটিকেও শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!