ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রুমায় জঙ্গলে পড়েছিল গুলিবিদ্ধ ২ মরদেহ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ২৮ এপ্রিল ২০২৪
রুমায় জঙ্গলে পড়েছিল গুলিবিদ্ধ ২ মরদেহ
ফাইল ফটো

বান্দরবানের রুমা উপজেলায় জঙ্গল থেকে দুটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রুমার প্রাংসা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বাকলাই পাড়া এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, গতকাল থেকে ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

Advertisement

থানচি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থলটি রুমা এলাকা হলেও থানচির নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!