ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৮ এপ্রিল ২০২৪
কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেল। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ হোসেন (২১) ও বিপ্লব হোসেন (৪৫) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বাধবাজার-পান্টি জিকে ক্যানেল সড়কের কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী উত্তরপাড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে ও সবুজ হোসেন পূর্ব মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তারা দুই বাইকের আরোহী ছিলেন।

Advertisement

জানা গেছে, বিপ্লব হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কুমারখালী যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ সময় সবুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে সবুজের স্বজনরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে তিনিও মারা যান।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেলকে জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!