ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

শনিবার সারাদেশে ৩০ জন নিহত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ২৮ এপ্রিল ২০২৪
শনিবার সারাদেশে ৩০ জন নিহত
ছবি: সংগৃহীত

সারাদেশে শনিবার বিভিন্ন সময় একাধিক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো দুইজন।

খুলনায় শনিবার বাইক দুর্ঘটনায় স্বামী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী।

Advertisement

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু।

বাগেরহাটের রামপালে শনিবার ট্রাকচাপায় ৩ জন নিহত।

সিলেটের চৌহাট্টা পয়েন্টে চলন্ত রিকশা থেকে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে শনিবার বাস-অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

মাদারীপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ১ জন নিহত।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় শনিবার বাসচাপায় এক নারী নিহত হয়েছেন।

রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দফতরের সামনে শনিবার একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে পালানোর সময় বাসে আগুন, নিহত ১।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের।

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু।

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মধুমতি বাওড়ে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুইদিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছ পুলিশ।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে এসে নদীতে নেমে ডুবে গেল ২ ভাই।

নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।

ময়মনসিংহের ভালুকায় তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ নিয়ে দ্বন্দ্ব, বাবাকে খুন করলো ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৫ জন।

মাদারীপুরের কালকিনিতে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ১৫ জন।

চাঁপাইনবাবগঞ্জে ১১০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া রনির মরদেহ উদ্ধার।

যশোর কারাগারে সংঘর্ষের ঘটনায় কারারক্ষীসহ আহত ৭ জন।

মুজিবনগরে দুই চেয়ারম‌্যান প্রার্থীর সমর্থক‌‌দের সংঘ‌র্ষে আহত ১৩ জন।

রাজধানীর খিলগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের শিশু মেয়ের আত্মহত্যা।

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫ জন।

মুন্সিগঞ্জে হিটস্ট্রোকে প্রাণ আরএফএল কোম্পানির এক কর্মীর মৃত্যু।

রাজধানীর খিলগাঁওয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু। 

টাঙ্গাইল, নাটোর ও কক্সবাজারে হিটস্ট্রোকে ৩ জনের মৃত্যু।

নাটোরে হিটস্ট্রোকে মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!