ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে বালুবাহী জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ২৮ এপ্রিল ২০২৪
মধ্যরাতে বালুবাহী জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে ছিটকে পানিতে পড়ে মো. শাকিল নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

শনিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার গরুর বাজার সংলগ্ন আন্দারমানিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী উপজেলা গলাচিপার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। দুর্ঘটনার সময় কলাপাড়া পৌরসভার কেরামত আলী খান মালিকানাধীন এমভি তিশা-তাপসী জাহাজে চারজন শ্রমিক কর্মরত ছিলেন। 

Advertisement

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, পায়রা বন্দর থেকে বালু নিয়ে কলাপাড়ায় পৌঁছে জাহাজটি নোঙ্গর করার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। ওই শ্রমিক ছিটকে পানিতে পড়লে বাকি তিনজন শ্রমিক তাকে খোঁজার চেষ্টা করে না পেয়ে আমাদের খবর দেয়। 

তিনি আরো বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিস পায়নি। রাত হওয়ায় উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটে। রোববার সকালে আবারো উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!