ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ২৯ এপ্রিল ২০২৪
মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা
ফাইল ফটো

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একাব্বর আলী নামে এক ব্যক্তি।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একাব্বর আলী কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।

Advertisement

স্থানীয়রা জানান, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিলেন তিনি। মাগরিবের নামাজ পড়তে ও নাতিদের জন্য ফল কিনতে বাসা থেকে বের হন তিনি। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে মধুপুরগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়েছেন চালক  ও হেলপার। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!