ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেটের আগুনে পুড়ে ছাই নৌকা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৮, ১ মে ২০২৪
সিগারেটের আগুনে পুড়ে ছাই নৌকা
ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় সিগারেটের আগুনে একটি জেলে নৌকা পুড়ে কয়লা হয়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন আব্দুল হান্নান নামে এক মাঝি।

বুধবার ভোররাতে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ওসি কামরুল ইসলাম।

Advertisement

নৌকাটি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার আব্দুল হান্নান মাঝি জানান, বুধবার ভোররাতে আব্দুল হান্নান মাঝির নৌকাটি চরফৈজুদ্দিন এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ছিল। এ সময় কাঠমিস্ত্রীদের সিগারেটের আগুনে নৌকাটির জাল পুড়ে যায়। পরে পুরো আগুন নৌকাতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তার ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!