বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড় এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন।
.png)
স্থানীয়রা জানান, মো. কামাল মিয়া গত ১০ থেকে ১২ বছর ধরে সপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বিল্লাল পেশায় ভ্যানচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। ঘটনার দিন সকালে কামাল ও তার স্ত্রী-সন্তানদের বাসায় রেখে কাজে যান। দুপুরের দুই শিশু খাওয়া করে ঘুমাতে যায়। কিন্তু কখন ঘুম থেকে ওঠে বাইরে যায় তারা।
এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও প্রতিবেশীরা তাদের দেখতে না পেরে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায় শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
ওসি মো. মাইন উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।