[ দেশজুড়ে ]
সিংড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার লালোর ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
মৃত ফাতেমা (৬) নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার রায়হানের মেয়ে ও সুরাইয়া (৬) সিংড়া উপজেলার ঢাকঢোল ডাঙ্গাপাড়া এলাকার প্রবাসী ফারুকের মেয়ে। তারা নার্সারি শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মা-বাবার সঙ্গে শুক্রবার মামা ফারুকের বাড়িতে বেড়াতে যায় ফাতেমা। শনিবার সকাল ১০টার দিকে ফাতেমা তার মামাতো বোন সুরাইয়াকে নিয়ে খেলতে বের হয়। প্রায় ২ ঘণ্টার মতো তাদের সন্ধান না পেয়ে, ফাতেমার মামি জেসমিন তাদের খোঁজ শুরু করেন। জেসমিন বাড়ির পাশের পুকুরে তাদের জুতা দেখতে পান। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
সিংড়া উপজেলার লালোর ইউপি সদস্য আব্দুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!