বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মনিষ বাবুর বাড়ির পাশের বাগানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সকালে বিষ্ণুপুর গ্রামের মনীষ বাবুর বাড়ির পাশে বাগানের পোল্ট্রি ফার্মের বর্জ্যের ময়লার স্তূপের মধ্যে একটি মাথার খুলি দেখতে পান তারা। বিষয়টি পাশে থাকা ধানকাটা শ্রমিকদের জানালে তারা এসে খড় সরিয়ে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে পরে থানায় খবর দেয়।
.png)
খবর পেয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিস আলী, উপ-পরিদর্শক শিহাব হোসেন, উপ-পরিদর্শক নকিব পান্নু ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে। ওই সময় লাশ পাওয়ার খবর পেয়ে নিখোঁজ ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন বেগম ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় কঙ্কালের সঙ্গে উদ্ধার হওয়া হাতের ব্রেসলেট দেখে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করে জেসমিন বেগম।
পুলিশ পরিদর্শক তদন্ত ইদ্রিস আলী জানান, হঠাৎ করে ইসমাইল হোসেন নিখোঁজ হওয়ায় তার স্ত্রী জেসমিন বেগম কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে তার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার শ্রমিকদের দেখানো কঙ্কাল থেকে মেলে স্বামীর সন্ধান।
উপ-পরিদর্শক নকিব পাননু জানান, এ ব্যাপারে নাজমুল হোসেন নামে তার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই, সিআইডি, ডিবি পুলিশের সদস্যরা।