ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফিরলেই বিয়ে, ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল আশিকের

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৪ মে ২০২৪
বাড়ি ফিরলেই বিয়ে, ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল আশিকের
ফাইল ফটো

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটতে গিয়ে ‘হিটস্ট্রোকে’ আশিক ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খরখরি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আশিক ইসলাম বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার সকালে একসঙ্গে বাড়ি থেকে ধান কাটতে সিংড়া উপজেলার খবখরি গ্রামে যান কয়েকজন শ্রমিক। বিকেলে ধান কাটা শেষে আঁটি মাথায় করে মালিকের বাড়িতে নিচ্ছিলেন তারা। এ সময় ‘হিটস্ট্রোকে’ মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান আশিক। 

Advertisement

আশিকের বাবা আশরাফ আলী বলেন, ধান কেটে বাড়ি আসলে তার বিয়ে দেব। কনেও দেখা হয়েছে। উভয় পরিবার বসে দিন ঠিক করে বিয়ে সম্পূর্ণ করা হবে। কিন্তু ছেলের ভাগ্যে আর বিয়ে হলো না। 

পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম বলেন, তীব্র তাপদাহে ‘হিটস্ট্রোকে’ আশিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!