[ দেশজুড়ে ]
অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কিশোরগঞ্জ
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। শনিবার (৪ মে) রাত সাড়ে ৯টায় মেঘের দেখা মেলে। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি। জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে স্বস্তি ফিরে পেয়েছে মানুষ।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় চারপাশে তাপমাত্রা কমে এসেছে।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার আখতার ফারুক বলেন, তীব্র তাপপ্রবাহের পর কিশোরগঞ্জে ভারী বৃষ্টি হয়েছে। শনিবার রাতে নিকলীতে ১৩ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১১টার দিকেও বৃষ্টি পড়েছে। এই অঞ্চলে ঝড়ো বাতাস ও বজ্রপাত ব্যাপক পরিমাণ হয়েছে।
.png)
আশিকুল, হৃদয়, সজিব নামে কয়েকজন যুবক বলেন, বৃষ্টি নামার পরই ভিজেছি। শরীর জুড়িয়ে গেছে। মড়কে সব ধুলাবালি সব পরিষ্কার হয়ে গেল।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!