শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ মার্চ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ভরতেরছড়া এলাকায় এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামি মো. সাইফুর রহমান রানা ভিকটিমকে অপহরণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৬ এপ্রিল ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
.png)
এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে ৪ মে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়ার সদর থানা উপজেলার মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামি মো. সাইফুর রহমান রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে ভুরুঙ্গামারী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।