ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিংড়িঘের থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৯, ৬ মে ২০২৪
চিংড়িঘের থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বহলতলী উপকূলীয় চিংড়ি ঘেরের মসজিদ ঘাটা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

Advertisement

জানাগেছে, বরই চিংড়ি ঘের এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের মুখে জখমের চিহ্ন রয়েছে এবং পরনে চেকশার্ট ও লুঙ্গি ছিল বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সে বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!