ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না জাহেরার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ৭ মে ২০২৪
মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফেরা হলো না জাহেরার
ফাইল ফটো

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় জাহেরা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও নাতি।

সোমবার (৬ মে) রাত ১১টার দিকে উপজেরার ধাপেরহাটের সাহাপাড়া সংলগ্ন নতুন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। 

জানা যায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে ভ্যানে স্ত্রী-মেয়ে ও নাতিকে নিয়ে ধাপেরহাটের ওই স্ট্যান্ডে যান সৈয়দ আলী। সেখানে তার মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে ফের ভ্যানে নাতি-স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় আন্ডারপার্সের টার্নেড পয়েন্ট এসে রাস্তা পারাপার হচ্ছিলেন। একপর্যায়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে নিহত হন জাহেরা বেগম। আহত হন সৈয়দ আলী ও তার নাতি। তাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!