নাসিরনগর উপজেলার তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বাকারা উদ্দিন আহমেদ জানান, সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি। এই কেন্দ্রে ২ হাজার ৬৭৩ জন ভোটার। প্রথম এক ঘণ্টায় ১২৯টি ভোট পড়েছে।
প্রসঙ্গত, দুই উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সরাইলে ৮৪ টি কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৬৬৪ জন ভোট প্রদান করছেন ও নাসিরনগরে ৯৩ কেন্দ্রে ২ লাখ ৫৬ হাজার ৩৬৬ জন ভোট প্রদান করছেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমান পুলিশ, র্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন।
.png)