ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিধ্বস্ত বিমান উদ্ধারে সোনার প্রযুক্তি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৯ মে ২০২৪
বিধ্বস্ত বিমান উদ্ধারে সোনার প্রযুক্তি
কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সোনার প্রযুক্তি

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সোনার প্রযুক্তি। উদ্ধারকাজ চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টিম সোয়াডস। ঘটনার পরপরই সেখানে গিয়ে উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনীর এ বিশেষ টিম।

ঘটনাস্থলে থাকা নৌবাহিনীর সদস্যরা জানান, উদ্ধার তৎপরতায় সংস্থাটির উদ্ধার যান বলবানসহ বেশ কয়েকটি নৌযান কাজ করছে। বিমানের অবস্থান শনাক্ত করতে সোনার প্রযুক্তি ব্যবহার করছেন তারা। বর্তমানে বিমানটি পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ঠিক বিপরীতে আনোয়ারা প্রান্তে রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে১৩০ নামের যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানের পেছন দিকে আগুন ধরে যায়। পাইলটরা বিমানটি অবতরণের চেষ্টা করেন। কিন্তু তাতে সক্ষম না হওয়ায় দুই পাইলট প্যারাস্যুটের মাধ্যমে অবতরণ করেন। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে।

Advertisement

এর আগে প্যারাসুটযোগে বিমান থেকে নেমে যান দুই পাইলট। এরপর তাদের উদ্ধার করে পতেঙ্গার বনৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!