ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
বেইলি রোড ট্র্যাজেডি

বিদেশ থেকে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’র মালিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৫, ৮ মে ২০২৪
বিদেশ থেকে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’র মালিক
ফাইল ফটো

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে বহুতল ভবনে আগুনের ঘটনায় এবার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই গ্রেফতার হন তিনি।

বিমানবন্দরে নামার পরই ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। এরপর তাকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির হাতে তুলে দেওয়া হয়।

বেইলি রোডের ঐ ভবনে আগুন লাগার পরই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজ। এ নিয়ে ঐ ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হলো।

Advertisement

সিআইডির এসআই নিজামউদ্দিন ফকির বলেন, বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে সিআইডি সোহেল সিরাজকে ৫ দিনের রিমান্ডে নেয়ার জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেআবেদন করে। শুনানি শেষে আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে ৮ তলা ভবনে আগুন লাগে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ছিল ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁ। এছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। তারা সবাই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!