ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় অবৈধ কারেন্টজালসহ ৫ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১০ মে ২০২৪
মেঘনায় অবৈধ কারেন্টজালসহ ৫ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায় ৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য জানান চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- শরীয়তপুর জেলার আল-আমিন বেপারী (৩৮), স্বপন বেপারী (৩২), জাকির হোসেন (৩৫), শাহীন দাড়িয়া (৪০) ও ওয়ালি উল্যাহ (২৩)।

নৌ থানার ওসি বলেন, ৯ মে রাতে এসআই মিঠুন বালা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থানে বিশেষ অভিযান চালান। এ সময় ৫ জেলেকে আটক, ৮০০ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি কাঠের তৈরি মাছ ধরার নৌকা জব্দ করেন।

Advertisement

তিনি আরো বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদ জেলে
লিংক সফলভাবে কপি হয়েছে!