কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার মো. সুয়াইব বিকাশ বলেন, এর আগে গেল ৮ মে সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম বহির্নোঙ্গরে নিখোঁজ হন ঐ নাবিক। এরপর থেকেই তাকে উদ্ধারের জন্য জাহাজ ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিলো।
অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার বিকেল ৪টার বহির্নোঙ্গর হতে কিছু দূরে ভাসমান অবস্থায় তার লাশটি শনাক্ত করেন বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ জয় বাংলার সৈনিকরা। পরে তার লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর কয়েছে বলে জানান এই কর্মকর্তা।
.png)