শুক্রবার উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার ভেতরে চেয়ায়ের সঙ্গে হাত-পা বাঁধা ও ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করেন তারা। তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে ধারালো কিছু দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।
.png)
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরীসহ কিছু আলামত সংগ্রহ করেছে।’
শ্রীনগর থানার ওসি বলেন, পুলিশ ঘাতকদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।