ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় স্বামী

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৫ মে ২০২৪
প্রবাসফেরত স্ত্রীকে গলা কেটে হত্যা করে থানায় স্বামী
অভিযুক্ত সফর আলী

মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম নামে প্রবাসফেরত স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যা করে রক্তাক্ত দা নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী। 

রোববার বেলা ১১টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সফর আলী বাঘমারা গ্রামের কুদ্দুছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান শিল্পী বেগম। শনিবার রাতে সৌদি আরব থেকে দেশের উদ্দেশে রওনা দেন তিনি। রোববার সকালে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পরপরই পরকীয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দা দিয়ে শিল্পীর গলা কেটে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পন করেন।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!