শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের পুরতন লঞ্চঘাট-সংলগ্ন বান্ধাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মোস্তফা ও শেখ মিলন। তারা ট্রলারশ্রমিক ছিলেন। আহত শ্রমিকরা হলেন- রাসেল গাজী, বাবুল সওদাগার, খোকন গাজী, সোহেল তালুকদার ও জলিল হাওলাদার। তবে আহত অপর শ্রমিকের পরিচয় জানা যায়নি।
শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজন ইটের ট্রলারের শ্রমিক। পাশের মোরেলগঞ্জ উপজেলা বালিবাপাড়া এলাকায় দুজনের বাড়ি। তাদের সঙ্গে কয়েকজন ছিলেন। তারাও আহত হন।
.png)
স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ উপজেলার একটি ইটভাটা থেকে আজ সকাল ৯টার দিকে নদী পথে ইট নিয়ে বান্ধাকাটায় পৌঁছায় একটি ট্রলার। বৃষ্টি শুরু হওয়ায় ট্রালারের শ্রমিকরা ইট নামানো শুরু না করে পাশের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে আটজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ছয়জনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরণখোলা থানার ওসি এইচ এম কামরুজ্জামান জানান, বজ্রপাতে মোস্তফা ও মিলন নামে দুজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে শরণখোলা হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে।