[ দেশজুড়ে ]
বিমানবন্দরে ময়লার ঝুড়িতে ৭০ লাখ টাকার সোনা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাতে বারগুলো উদ্ধার করা হয়। ৮১৬ গ্রাম ওজনের এসব সোনার বারের বাজারমূল্য ৭০ লাখ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, ওয়াশরুমে থাকা ময়লার ঝুড়ির ভেতর একটি সিগারেটের প্যাকেটে লুকানো ছিল বারগুলো। এয়ার এরাবিয়ার কোনো যাত্রী সেগুলো নিয়ে আসেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি বারের ওজন ১০ ভরি দুই গ্রাম। প্রতিটির মূল্য প্রায় ১০ লাখ টাকা করে।
.png)
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা আল আমিন প্রধান বলেন, আন্তর্জাতিক আগমনী এক নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়। এসব বারের মোট ওজন ৮১৬ গ্রাম। যা বাজারমূল্যে প্রায় ৭০ লাখ টাকা। কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় সোনার পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!