এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
তিনি বলেন, গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯। এ বছর পাসের হার বেড়ে হয়েছে ৮৯ দশমিক ২৬। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৬ হাজার ৮৭৭ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫ বেড়েছে ১ হাজার ১৯৭টি। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র ও ১৫ হাজার ৪৯৫ জন ছাত্রী।
.png)
এছাড়াও বোর্ডে ছাত্রের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রীর পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারেও এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই বৃদ্ধি পেয়েছে। আর সবক্ষেত্রেই এগিয়ে আছে মেয়েরা।
তিনি আরো বলেন, এ বছর বোর্ডের ৮ জেলায় ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুলের শিক্ষার্থী। তবে বোর্ডের দুটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেননি।