ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

লোহাগড়া ও নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১২ মে ২০২৪
লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন শেখ জানান, বিকেলে মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষিকাজ করছিলো। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরুও মারা গেছে বলে জানান তিনি।

ইউপি সদস্য জাকির হোসেন জানান, ঘটনার পর স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!